চট্টগ্রাম ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রাউজানে পুলিশের অভিযানে অস্ত্রসহ তিনজন আটক, উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল ও একনলা বন্দুক

রাউজানে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার, দুই ভাইসহ বিদেশি পিস্তল উদ্ধার

হাসনাত ওয়াহিদ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা, রাউজান থানা ও পটিয়া থানা পুলিশের সমন্বিত অভিযানে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় স্থানীয় মুদি দোকানদার জহির আহমেদকে প্রথমে আটক করা হয়। তার দোকানের র্যাক থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে জহিরের স্বীকারোক্তির ভিত্তিতে পটিয়া থানার হাই ঈদগাঁও মাইজপাড়া এলাকা থেকে আরও দুইজন— মো. সাকিবুল ইসলাম (২২) ও মোহাম্মদ রানা—কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অলি আহমেদের ছেলে জহির আহমেদ (৫২), একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাবিবের ছেলে মো. সাকিবুল ইসলাম (২২) এবং মোহাম্মদ রানা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৭ নভেম্বর রাউজান থানার একটি মামলায় গ্রেপ্তার আসামি হুমায়ুন উদ্দীনের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর চৌধুরীহাট এলাকার একটি পুকুরপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ অস্ত্রগুলো মামলার পলাতক আসামি মহিউদ্দিন লুকিয়ে রেখেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাউজানে পুলিশের অভিযানে অস্ত্রসহ তিনজন আটক, উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল ও একনলা বন্দুক

রাউজানে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার, দুই ভাইসহ বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট সময় : ০৮:০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫