চট্টগ্রাম ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ভিন্ন কৌশলে শরীরে কস্টেপে মোড়ানো গাঁজা বহনের সময় ধরা দুই মাদক ব্যবসায়ী

নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারি আটক

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী
  • আপডেট সময় : ০৮:২৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পৌর এলাকার ব্রাহ্মণপাড়া থেকে অভিনব কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় দুই মাদক কারবারিকে তাদের শরীরে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা বহন করতে দেখা যায়। পরে হাতেনাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। তাদের কাছ থেকে মোট ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা পুলিশের চোখ ফাঁকি দিতে নানা কৌশল অবলম্বন করে থাকে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভিন্ন কৌশলে শরীরে কস্টেপে মোড়ানো গাঁজা বহনের সময় ধরা দুই মাদক ব্যবসায়ী

নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৮:২৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫