চট্টগ্রাম ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শিক্ষার্থীদের কণ্ঠে বাল্যবিবাহের বিরুদ্ধে জোরালো অবস্থান

লালমনিরহাটে স্কুল বিতর্কে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব নিয়ে শিক্ষার্থীদের সচেতন বার্তা

সঞ্জয় কুমার, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি ও সমাজে এর ক্ষতিকর প্রভাব নিয়ে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় “জননী প্রকল্প” এর উদ্যোগে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাল্যবিবাহের কারণে মেয়েদের শিক্ষাজীবন ব্যাহত হওয়া, অল্প বয়সে মাতৃত্বের ঝুঁকি, পারিবারিক অশান্তি ও সমাজে নেতিবাচক প্রভাবের বিষয়গুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, “লালমনিরহাটের মতো দরিদ্রপ্রবণ এলাকায় বাল্যবিবাহ এখনো বড় সামাজিক সমস্যা। এটি শুধু মেয়েদের নয়, পরিবারের আর্থসামাজিক অবস্থাকেও দুর্বল করে তোলে।”

আয়োজকরা জানান, আরডিআরএস বাংলাদেশ ‘কইকা’-এর অর্থায়নে দীর্ঘদিন ধরে জনসচেতনতা বৃদ্ধির জন্য বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো—বাল্যবিবাহের পরিণতি সম্পর্কে জনসাধারণকে অবগত করা, বয়ঃসন্ধিকালে গর্ভধারণের ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া, নারীর ক্ষমতায়ন এবং স্ব-এডভোকেসির গুরুত্ব তুলে ধরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিজয় চন্দ্র মোহন্ত, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, আরডিআরএস-এর গভর্নমেন্ট রিলেশন অফিসার জুলফিকার আলী, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার রোকনুজ্জামান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইমাম-পুরোহিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের কণ্ঠে বাল্যবিবাহের বিরুদ্ধে জোরালো অবস্থান

লালমনিরহাটে স্কুল বিতর্কে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব নিয়ে শিক্ষার্থীদের সচেতন বার্তা

আপডেট সময় : ১২:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫