চট্টগ্রাম ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

জবি ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে লড়ছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইবনে সাবিত তারেক

জকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে কক্সবাজারের ইবনে সাবিত তারেক

হাবিবুর
  • আপডেট সময় : ০৬:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশক্তি সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ইবনে সাবিত তারেক। তিনি “ঐক্যবদ্ধ জবিয়ান” প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে “ঐক্যবদ্ধ জবিয়ান” প্যানেলের নাম ঘোষণা করা হয়।

ইবনে সাবিত তারেক ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ে ২৪ জুলাই আন্দোলনসহ বিভিন্ন শিক্ষার্থী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।

নিজ প্রার্থিতা সম্পর্কে ইবনে সাবিত তারেক বলেন,

“শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও ক্যাম্পাসের স্বার্থে আমি সবসময় সক্রিয় থেকেছি। জুলাই আন্দোলন থেকে শুরু করে গণঅনশন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান—সব যৌক্তিক আন্দোলনে অংশ নিয়েছি। আমি চাই শিক্ষার্থী-কেন্দ্রিক, স্বচ্ছ ও সক্রিয় সংসদ গঠিত হোক, যা স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলবে।”

তিনি আরও বলেন,

“ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলকে বেছে নিয়েছি কারণ এতে রয়েছে দৃষ্টিভঙ্গির মিল, পরিকল্পিত কাজের অঙ্গীকার এবং দলগত ঐক্য। আমি এমন একটি টিম চাই যারা শুধু কথা নয়—কাজ করবে।”

কক্সবাজারের শিক্ষার্থীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন,

“জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কক্সবাজার ভ্রমণে নানা সমস্যার মুখোমুখি হন। আমি নির্বাচিত হলে ‘কক্সবাজার স্টুডেন্ট সাপোর্ট সেল’, বিশ্বস্ত হোটেল ও পরিবহন তালিকা, সেফটি গাইডলাইন এবং দ্রুত সহায়তা নেটওয়ার্ক তৈরি করব।”

তিনি আরও যোগ করেন,

“আমার এলাকার অভিজ্ঞতা ও যোগাযোগ কাজে লাগিয়ে আমি চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কক্সবাজার ভ্রমণে নিরাপদ, নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা অর্জন করুক।”

জকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জবি ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে লড়ছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইবনে সাবিত তারেক

জকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে কক্সবাজারের ইবনে সাবিত তারেক

আপডেট সময় : ০৬:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫