চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রবীণ শিক্ষাবিদ ও সাবেক সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম রহমত উল্ল্যার ইন্তেকালে সর্বস্তরের মানুষের শোক

ফেনীর ছাগলনাইয়ায় শিক্ষাবিদ ইব্রাহিম রহমত উল্ল্যা ওরফে মিন্টু স্যারের ইন্তেকাল: এলাকাবাসীর শোকের ছায়া

স্টাফ রিপোর্টার, সারাদেশ৭১ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর দেওয়ান বাড়ির কৃতি সন্তান, সবার প্রিয় শিক্ষক ইব্রাহিম রহমত উল্ল্যা চৌধুরী (মিন্টু স্যার) আর নেই।

তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

মিন্টু স্যার ছিলেন আলী আকবর হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক, একজন গুণী শিক্ষাবিদ ও প্রিয় ইংরেজি শিক্ষক। কথায় জানা যায়, তিনি ১৯৭৭ সাল থেকে শিক্ষকতা শুরু করেন এবং দীর্ঘ কর্মজীবনে প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের প্রচারে তাঁর অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

চট্টগ্রাম থেকে মরদেহ আনার পর বাদ আসর নিজ বাড়ির দরজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং হাজারো শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করেছেন।

এলাকাবাসী বলেন, “মিন্টু স্যার ছিলেন আমাদের অভিভাবকস্বরূপ। তাঁর মতো শিক্ষক খুব কমই পাওয়া যায়।”

একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের বিদায়ে দক্ষিণ হরিপুরে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রবীণ শিক্ষাবিদ ও সাবেক সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম রহমত উল্ল্যার ইন্তেকালে সর্বস্তরের মানুষের শোক

ফেনীর ছাগলনাইয়ায় শিক্ষাবিদ ইব্রাহিম রহমত উল্ল্যা ওরফে মিন্টু স্যারের ইন্তেকাল: এলাকাবাসীর শোকের ছায়া

আপডেট সময় : ০৭:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫