চট্টগ্রাম ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রাউজানের হরিপদ বিশ্বাস বাড়ীতে দিনব্যাপী পূজায় ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় মিলনমেলার আবহ

রাউজানে চিকদাইর হরিপদ বিশ্বাসের বাড়ীতে শ্রীশ্রী কার্ত্তিক পূজা উৎসবে হাজারো ভক্তের সমাগম

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজান (চট্টগ্রাম):
রাউজান উপজেলার চিকদাইর দক্ষিণ সর্তা হরিপদ বিশ্বাসের বাড়ীতে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী কার্ত্তিক পূজা। ভক্তি ও ধর্মীয় আবহে ঘেরা এ অনুষ্ঠানে অংশ নেন শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষ ভক্ত।

পূজার শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় কার্ত্তিক পূজার শুভ অধিবাস, গঙ্গা আহ্বান ও পূজা অর্চনা। অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে ধর্মীয় আলোচনা সভায় শ্রীশ্রী কার্ত্তিক পূজার তাৎপর্য, মহিমা ও আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরা হয়, যা উপস্থিতদের মনে গভীর প্রভাব ফেলে।

পূজা শেষে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। এতে সকলের মাঝে সৃষ্টি হয় সৌহার্দ্য, ভক্তি ও শান্তির পরিবেশ।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন মুন্টু মল্লিক, নারায়ণ বিশ্বাস, রতন বিশ্বাস, খোকন বিশ্বাসসহ স্থানীয় বিশিষ্টজনরা।

এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, অর্থ সম্পাদক রূপন বিশ্বাস, সোহেল দাশ, বাবু দাশ গুপ্ত (সাগর), প্রবীর মহাজন, অনিক দাশ গুপ্ত, শ্রীমান দাশ (শুভ), পাবেল চৌধুরী, রুবেল মজুমদার, নিলয় ভট্টাচার্য, সাগর দাশ গুপ্ত, দীপন বিশ্বাস, ধন মল্লিক, বাসু মল্লিক, সুমন মল্লিক, রাজু বিশ্বাস, প্রান্ত বিশ্বাস, সাজু বিশ্বাস, অনিক বিশ্বাস ও অলয় বিশ্বাস।

দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক ধর্মীয় মিলনমেলায়। উপস্থিতদের ভক্তি, প্রার্থনা ও আনন্দে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে শান্তি ও সম্প্রীতির প্রতীক।

আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। পাশাপাশি ধর্মীয় সচেতনতা ও আধ্যাত্মিক চেতনা বৃদ্ধিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাউজানের হরিপদ বিশ্বাস বাড়ীতে দিনব্যাপী পূজায় ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় মিলনমেলার আবহ

রাউজানে চিকদাইর হরিপদ বিশ্বাসের বাড়ীতে শ্রীশ্রী কার্ত্তিক পূজা উৎসবে হাজারো ভক্তের সমাগম

আপডেট সময় : ০৭:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫