চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সাবেক প্রধানমন্ত্রীর রায় ঘিরে নাশকতা — মানিকগঞ্জে এক ঘণ্টায় চার বিস্ফোরণ

মানিকগঞ্জে এক ঘণ্টায় চার ককটেল বিস্ফোরণ, আহত দুই রিকশাচালক — এলাকায় আতঙ্ক

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কার মধ্যে মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই রিকশাচালক আহত হয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে শহরের মূল ফটক সংলগ্ন বিভিন্ন স্থানে পরপর এসব বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও ইউনাইটেড হাসপাতালের সামনে প্রায় ২০ মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর গোলড়া হাইওয়ে থানার পাশে ঘটে আরেকটি বিস্ফোরণ।

বিস্ফোরণে আহতরা হলেন রিকশাচালক সাগর ও নবীন হোসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্প্রতি সারাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় আহ্বানে ঘোষিত “ইউনুস সরকার হঠাও – দেশ বাঁচাও” সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জেও কয়েকদিন ধরে একাধিক নাশকতা ঘটেছে।

এর আগে, ১৩ নভেম্বর গভীর রাতে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে অগ্নিসংযোগ করা হয়, এতে বাসচালক তাজেস খান দগ্ধ হন।
১২ নভেম্বর রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চলন্ত পিকআপ ভ্যান থেকে ককটেল নিক্ষেপ করা হয়।
৮ নভেম্বর শিবালয়ের উথুলী মোড়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয় এবং একই রাতে সাটুরিয়ার দরগ্রাম গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, রাতের শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন বলেন, “ঘটনার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে; কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাবেক প্রধানমন্ত্রীর রায় ঘিরে নাশকতা — মানিকগঞ্জে এক ঘণ্টায় চার বিস্ফোরণ

মানিকগঞ্জে এক ঘণ্টায় চার ককটেল বিস্ফোরণ, আহত দুই রিকশাচালক — এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫