চট্টগ্রাম ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

একই রাতে দুই স্থানে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

কালিয়াকৈরে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক দুটি স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) ভোর পাঁচটার দিকে উপজেলার হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর নাম ফলকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

অপরদিকে একই সময় উপজেলার গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নাম ফলকে মোটরসাইকেলযোগে দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিকিউরিটি গার্ড সাইফুল ইসলাম জানান, “ভোর পাঁচটার দিকে হঠাৎ দুইজন মোটরসাইকেল আরোহী এসে আমাদের প্রতিষ্ঠানের নাম ফলকের দিকে পেট্রোল বোমা ছুড়ে মারে। তবে এতে কেউ হতাহত হয়নি।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “দুর্বৃত্তরা প্লাস্টিক বোতলে কেরোসিন ও ঝুট কাপড় দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এছাড়া একই রাতে উপজেলার মেদী এলাকায় দুর্বৃত্তরা একটি এক্সকাভেটরেও আগুন ধরিয়ে দেয় বলে জানান তিনি।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

একই রাতে দুই স্থানে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

কালিয়াকৈরে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫