গাজা ব্যবসায়ী আব্দুল হান্নানকে তিন মাসের কারাদণ্ড, পুলিশ পরিচালিত অভিযানে আটক
প্রকাশ্য গাজা বিক্রেতা আব্দুল হান্নান আটক, তিন মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ১০:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী সেতু বাজারে প্রকাশ্য গাজা বিক্রির অভিযোগে আব্দুল হান্নান (৪৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিদা বেগমের নেতৃত্বে সোমবার (১৭ নভেম্বর) ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
স্থানীয় পুলিশ জানায়, আব্দুল হান্নান উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখা এলাকার নবীর হোসেনের ছেলে। সোমবার দুপুরে সেতু বাজারে প্রকাশ্যে গাজা বিক্রি করার সময় খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ একটি অভিযান পরিচালনা করে এবং তাকে ২৫ পুরিয়া গাজাসহ আটক করে। পরে, তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করা হয় এবং আদালত তাকে কারাদণ্ড প্রদান করে।
অপরদিকে, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, দণ্ডপ্রাপ্ত গাঁজা ব্যবসায়ীকে লালমনিরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।














