চট্টগ্রাম ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধনে সচিবের প্রশংসা

সাংবাদিকরা জীবন বাজি রেখে সত্য ও ন্যায়ের পথে কাজ করছেন: গৃহায়ন ও গণপূর্ত সচিব

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে প্রতিনিয়ত জীবন বাজি রেখে কাজ করছেন। তাদের নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দেশ ও জাতির অগ্রযাত্রাকে আরও গতিশীল করছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, বুড়িচং প্রেস ক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও ইতিবাচক ভূমিকা রেখে স্থানীয় উন্নয়ন, জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সচিব আরও জানান, আগামী দিনে বুড়িচং উপজেলার সার্বিক উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, জনসেবা কার্যক্রমে গতি আনা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ একাধিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক এবং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা।

সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শরীফ সুমন, দপ্তর সম্পাদক মোঃ শাফি, সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ এবং সদস্য মোহাম্মদ কিবরিয়া, মারুক হোসেন, মোঃ তাজুল ইসলাম ও মোঃ রবিউল হোসেন।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তিনি সাংবাদিকতার উন্নয়ন ও স্থানীয় সমস্যার সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধনে সচিবের প্রশংসা

সাংবাদিকরা জীবন বাজি রেখে সত্য ও ন্যায়ের পথে কাজ করছেন: গৃহায়ন ও গণপূর্ত সচিব

আপডেট সময় : ০৮:২৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫