চট্টগ্রাম ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিশ্বের ১১ দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী কাবাডি টুর্নামেন্ট

ঢাকায় আন্তর্জাতিক নারী কাবাডি টুর্নামেন্ট শুরু কাল: প্রস্তুতি শেষ, অংশ নেবে১১দেশ

সারাদেশ৭১ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী কাবাডি টুর্নামেন্ট। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছে সরবরাহ, নিরাপত্তা, খেলোয়াড়দের আবাসন, পরিবহন এবং দর্শকদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। ২৪ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। টুর্নামেন্ট চলাকালীন প্রতিদিন বিভিন্ন গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবারসহ মোট ১১টি দেশ। নারী কাবাডির এই বৈশ্বিক প্রতিযোগিতা ঢাকার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আয়োজকেরা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার দীর্ঘদিন ধরেই নারী ক্রীড়াবিদদের উৎসাহিত করছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিতই সাফল্য দেখাচ্ছে, যা জাতির গর্ব। সরকার ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

তিনি জানান, নারী ক্রীড়াবিদদের সাফল্য পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং দেশের নারী ক্রীড়ার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকদের বিশ্বাস, এই আন্তর্জাতিক নারী কাবাডি টুর্নামেন্ট বাংলাদেশের কাবাডি খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে এবং নারী খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বের ১১ দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী কাবাডি টুর্নামেন্ট

ঢাকায় আন্তর্জাতিক নারী কাবাডি টুর্নামেন্ট শুরু কাল: প্রস্তুতি শেষ, অংশ নেবে১১দেশ

আপডেট সময় : ১০:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫