চট্টগ্রাম ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সাংবাদিক শাহ আলম ভূইঁয়ার আত্মার মাগফেরাত কামনায় নান্দাইল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল

নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিক শাহ আলম ভূইঁয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন কবির, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মরহুম শাহ আলম ভূইঁয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল।

এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আমিনুল ইসলাম আনজু, সাংবাদিক আমিনুল ইসলাম বুলবুল, ফরিদ মিয়া, আজিজুল হক ও ডিজিটাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির।

বক্তারা মরহুম সাংবাদিক শাহ আলম ভূইঁয়ার পেশাগত সততা, নির্ভীকতা ও সদালাপী চরিত্রের কথা স্মরণ করে বলেন, “তিনি ছিলেন সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণ সাংবাদিক। তাঁর মৃত্যু নান্দাইল সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।”

অনুষ্ঠানের শেষে ইনকিলাব প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিক শাহ আলম ভূইঁয়ার আত্মার মাগফেরাত কামনায় নান্দাইল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল

নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিক শাহ আলম ভূইঁয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫