চট্টগ্রাম ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

২৫ বছরে টেস্টে বাংলাদেশের অর্জন, রেকর্ড আর পরিসংখ্যান

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর: মুশফিকের রানে শীর্ষে, সাকিবের উইকেটে ইতিহাস

সারাদেশ৭১ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পা রেখেছিল ২০০০ সালের এই দিনে, ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ দিয়ে। আজ সেই ঐতিহাসিক যাত্রার ২৫ বছর পূর্ণ হলো। এক চতুর্থাংশ শতকের টেস্ট ইতিহাসে অনেক উত্থান-পতনের সাক্ষী হয়েছে টাইগাররা। চলুন দেখে নেওয়া যাক, পরিসংখ্যানের আলোয় কারা ছিলেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা পারফরমার।

২৫ বছরে বাংলাদেশ খেলেছে ১৫৪টি টেস্ট, জিতেছে ২৩টি, ড্র হয়েছে ১৯টি, আর হেরেছে ১১২টি ম্যাচ। এর মধ্যে ৩টি জয় এসেছে ইনিংস ব্যবধানে, সবচেয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বড় হারের রেকর্ডও সেই দলের বিপক্ষেই—ইনিংস ব্যবধানে ৪৭টি পরাজয়।

অভিষেক টেস্টেই প্রথম ইনিংসে ৪০০ রান করা বাংলাদেশকে ৫০০ রানের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ১২ বছর। ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসে সেই মাইলফলক। পরের বছর গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ রান করে রেকর্ড গড়ে বাংলাদেশ—যা এখনো দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় ইনিংস।

অন্যদিকে, সবচেয়ে কম রানের ইনিংস ২০১৮ সালে অ্যান্টিগায়, মাত্র ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম—৯৮ টেস্টে ২০ বছরের ক্যারিয়ারে তিনি দেশের রানের মেশিন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের অধিনায়কও তিনি, ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৭টি। তাঁরই দখলে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড—২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান।

বোলিংয়ে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান, ৭১ টেস্টে নিয়েছেন ২৪৬ উইকেট। খুব কাছেই আছেন তাইজুল ইসলাম—আর মাত্র ১০ উইকেট পেলেই ছাড়িয়ে যাবেন সাকিবকে। তিন নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ, যার উইকেট সংখ্যা ২০০।

ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড তাইজুল ইসলামের—২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট। এক ম্যাচে সর্বোচ্চ ১২ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তিনবার, যার দুবারই করেছেন মেহেদী মিরাজ।

উইকেটকিপার হিসেবে সবচেয়ে সফল লিটন দাস, ১১৪ ডিসমিসাল নিয়ে তিনি এগিয়ে আছেন সবার ওপরে (৯৯ ক্যাচ, ১৫ স্টাম্পিং)।

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছরের এই যাত্রা যেমন সংগ্রামের, তেমনি গৌরবেরও। সামনের বছরগুলোতে নতুন রেকর্ড আর সাফল্যে ভরপুর হোক এই লাল-সবুজের টেস্ট অধ্যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২৫ বছরে টেস্টে বাংলাদেশের অর্জন, রেকর্ড আর পরিসংখ্যান

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর: মুশফিকের রানে শীর্ষে, সাকিবের উইকেটে ইতিহাস

আপডেট সময় : ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫