চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত বৃদ্ধা চকরিয়ার বাসিন্দা
পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চমেক হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস
- আপডেট সময় : ০২:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তির হাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফজলুল কাদের (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) আসরের নামাজ পড়তে যাওয়ার সময় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত বৃদ্ধাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেকে নেয়ার পথে তিনি মারা যান।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ ওয়াসিম জানান, “রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধাকে একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে যায়।”
নিহত ফজলুল কাদের কক্সবাজার জেলার চকরিয়া থানার তরজঘাটা এলাকার মৃত বাঁচা মিয়ার পুত্র বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে














