চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

নিখোঁজের চার দিন পর বিল থেকে আনাসের মরদেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

শ্রীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার: এলাকায় শোকের ছায়া

মো: জুয়েল রানা, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আনাস ওই গ্রামের আল আমিন খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বাড়ির সামনে খেলনা সাইকেল নিয়ে খেলতে গিয়ে আনাস নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শিশুটির দাদা হাছেন আলী খান শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রবিবার সকালে স্থানীয়রা বিলের মধ্যে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে বিলের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিখোঁজের চার দিন পর বিল থেকে আনাসের মরদেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

শ্রীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার: এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ০৮:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫