চট্টগ্রাম ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

জমি দখলকে কেন্দ্র করে দুই ভাই আহত, থানায় অভিযোগ দায়ের

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধে রক্তাক্ত সংঘর্ষ: স্বামী-দেবর গুরুতর আহত, থানায় অভিযোগ

মোঃ হাফিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোছাঃ শারমিন বেগম নামে এক নারীর স্বামী ও দেবরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৯ নভেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার উত্তর বাং বানুরকুটি এলাকায়।
এ ঘটনায় রবিবার (১০ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোছাঃ শারমিন বেগম।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদী মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল কাশেম আলী, মোঃ সিরাজ উদ্দৌলা, মোছাঃ সুফিয়া বেগম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল করিম, মোছাঃ জাম্বিয়া বেগম ও মোঃ প্রান্তসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, শারমিন বেগম তার স্বামী এমদাদুল হক রিপন ও দেবর সাইফুর রহমানকে নিয়ে পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে গেলে বিবাদীরা তাদের ওপর দা, বঁটি, সাবল ও কুড়াল নিয়ে হামলা চালায়। এতে রিপনের ডান হাতে গুরুতর কোপ লাগে এবং সাইফুর রহমানের পিঠ ও পায়ে আঘাত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সাইফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী শারমিন বেগম অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে বিবাদীরা আমাদের দখলকৃত জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। সালিশে সমাধান না পেয়ে এবার প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালিয়েছে।”

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি দখলকে কেন্দ্র করে দুই ভাই আহত, থানায় অভিযোগ দায়ের

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধে রক্তাক্ত সংঘর্ষ: স্বামী-দেবর গুরুতর আহত, থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫