চট্টগ্রাম ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত তরুণ, থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী।

সিংগাইরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও স্বর্ণালংকারসহ নগদ অর্থ আত্মসাতের অভিযোগে এক তরুণের বাড়ির সামনে বিষের বোতল হাতে অনশন করছেন এক তরুণী। রবিবার (৯ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান (২০) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ করেন। পরে তিনি ওই তরুণীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাৎ করেন। প্রতারণার শিকার হওয়া তরুণী বিয়ের দাবিতে রবিবার সকাল থেকেই জিসানের বাড়ির সামনে বিষের বোতল হাতে অনশন শুরু করেন।

ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় জমালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। অনশনরত তরুণী জানান, জিসান দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং পরে প্রতারণা করে আত্মগোপনে চলে যান।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আলোচনার ঝড় বইছে। অনেকে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত তরুণ, থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী।

সিংগাইরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ০৬:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫