চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে র‌্যাবের চেকপোস্টে ধরা পড়ে ইয়াবার চালান

পটিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ ৫ জন আটক: র‌্যাব-৭ এর সফল অভিযান

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফরাবাদ এলাকায় র‌্যাব-৭ এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজনকে আটক করেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী দুটি মাইক্রোবাসে থাকা ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মুজাফরাবাদ এলাকায় র‌্যাব-৭ একটি চেকপোস্ট বসায়। এ সময় মাদক বহনকারী মাইক্রোবাসটি চেকপোস্টের সামনে পালিয়ে যেতে চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। তল্লাশিতে গাড়ির ভিতর থেকে ইয়াবা, নগদ ২ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা এবং এক আসামির পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের তথ্য অনুযায়ী কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে লুকিয়ে রাখা আরেকটি মাইক্রোবাস থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। উদ্ধারকৃত দুটি মাইক্রোবাস জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো: আবদুল্লাহ আল মামুন (৪২), পিতা আবদুল মতিন, পাটোয়ারি গ্রাম, সদর, লক্ষীপুর।
২. মো: মাঈন উদ্দিন (৪২), পিতা মো: ফিরোজ, রসুলপুল গ্রাম, মুরাদনগর, কুমিল্লা।
৩. মো: রাশেদুল আলম (৩৭), পিতা আবদুল হামিদ, হাবিবুর রহমান গ্রাম, পটিয়া, চট্টগ্রাম।
৪. মো: জসিম উদ্দিন (৪১), পিতা ছিদ্দিক আহমদ, আল্লাই গ্রাম, পটিয়া, চট্টগ্রাম।
৫. মো: জুনায়েদ তানভীর তরফদার (২৯), পিতা আবদুস সামাদ তরফদার, সরিষাবাড়ি, জামালপুর।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে র‌্যাবের চেকপোস্টে ধরা পড়ে ইয়াবার চালান

পটিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ ৫ জন আটক: র‌্যাব-৭ এর সফল অভিযান

আপডেট সময় : ০৬:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫