জেলা প্রশাসকের সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিপি ও রাজনৈতিক নেতৃবৃন্দ
কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্দেশনা
- আপডেট সময় : ০৯:১০:১০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহম্মেদ খান, জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন শীতকালীন মৌসুমসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সকল প্রশাসনিক সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।”
এ সময় জেলা পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।














