চট্টগ্রাম ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

মনোনয়ন নিয়ে বিএনপিতে তোলপাড়, শরীক দলের দাবিতে বিলম্বে অস্থির মণিরামপুরের রাজনীতি

যশোর-৫ মণিরামপুরে ধানের শীষে হোল্ড: বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, শরীক দলই ‘গলার কাঁটা’!

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর প্রতিনিধিঃ

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে আবারও বইছে নির্বাচনী হাওয়া। দলমত নির্বিশেষে ভোটার থেকে শুরু করে প্রার্থী পর্যন্ত সকলে প্রস্তুত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, ডিসেম্বর মাসে তফসিল ঘোষণার পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতিমধ্যে যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তবে যশোর-৫ (মণিরামপুর) আসনে দলীয় মনোনয়ন এখনও ‘হোল্ডে’ রেখেছে কেন্দ্র।

বিশ্বস্ত সূত্র জানায়, মনোনয়ন বঞ্চিত অনেক নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। ত্যাগী নেতারা রাজপথে লড়াই করেও দলীয় প্রতীক ধানের শীষ পাননি। মনোনয়ন নিয়ে শুরু হয়েছে বিভাজন, বিশেষ করে শরীক দলগুলোর আসন দাবিতে বিএনপির ভেতরেই দেখা দিয়েছে অস্থিরতা।

মণিরামপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন—

উপজেলা বিএনপির সভাপতি এড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন,

উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস,

সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু।

এদিকে জামায়াতে ইসলামী থেকে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এড. গাজী এনামুল হক, যিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে ইতিমধ্যে মাঠে নেমেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মণিরামপুরে এখন নির্বাচনী প্রচারণার জমজমাট পরিবেশ বিরাজ করছে। ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ, পথসভা, দরজায় দরজায় ভোট চাওয়া চলছে জোরেশোরে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আসনে সবচেয়ে আলোচিত মুখ এড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকেও দলীয় কার্যালয় সচল রেখেছেন তিনি। স্থানীয়ভাবে পরিচিত ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে, ত্যাগী নেতা হিসেবে দলীয় কর্মীদের কাছে তার জনপ্রিয়তা এখনো শীর্ষে।

অন্যদিকে, মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী মুফতী মোহাম্মদ ওয়াক্কাসের পুত্র, ইসলামী ঐতিহ্যের ধারক হয়ে উঠেছেন স্থানীয় রাজনীতিতে শক্ত প্রতিদ্বন্দ্বী।

বিএনপি সূত্র বলছে, খুব শিগগিরই কেন্দ্র থেকে যশোর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হবে। দলীয় সূত্রের ভাষায়, “জোট নয়, দলীয় অগ্রাধিকারের ভিত্তিতে মনোনয়ন চূড়ান্ত হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মনোনয়ন নিয়ে বিএনপিতে তোলপাড়, শরীক দলের দাবিতে বিলম্বে অস্থির মণিরামপুরের রাজনীতি

যশোর-৫ মণিরামপুরে ধানের শীষে হোল্ড: বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, শরীক দলই ‘গলার কাঁটা’!

আপডেট সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫