চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

‘ধানের শীষ’-এ মনোনয়ন পেয়ে সাংবাদিকদের ধন্যবাদ জানালেন সাবেক এমপি মিলন

ছাতকে বিএনপি প্রার্থী মিলনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়: ঐক্য ও উন্নয়নের বার্তা

ফজল উদ্দিন
  • আপডেট সময় : ০৬:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এ মনোনয়ন পাওয়ার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

গতকাল রোববার (৯ নভেম্বর) দুপুরে শহরের নিজ বাসভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভায় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর দলের প্রতি নিষ্ঠা ও জনগণের ভালোবাসার ফলেই আমি ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন পেয়েছি। এটি ছাতক-দোয়ারাবাজারের জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। সাংবাদিক সমাজের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, “দলীয় মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির বিজয় নিশ্চিত করতে কাজ করব।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য ফখরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

‘ধানের শীষ’-এ মনোনয়ন পেয়ে সাংবাদিকদের ধন্যবাদ জানালেন সাবেক এমপি মিলন

ছাতকে বিএনপি প্রার্থী মিলনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়: ঐক্য ও উন্নয়নের বার্তা

আপডেট সময় : ০৬:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫