চট্টগ্রাম ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জুলাই ২৪-এর নাশকতা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শামসুল হক পুলিশের হাতে আটক

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্রেফতার

মোঃ হাফিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই ২৪-এর নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোঃ শামসুল হক-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের কামাত আঙ্গারিয়া (মাদ্রাসা মোড়) গ্রামের মৃত আবু তাহেরের পুত্র এবং ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

শনিবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরদিন রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “জুলাই ২৪-এর নাশকতা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ভূরুঙ্গামারীতে নাশকতা, মাদক ও চাঁদাবাজি দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
স্থানীয়রা পুলিশের দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জুলাই ২৪-এর নাশকতা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শামসুল হক পুলিশের হাতে আটক

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫