চট্টগ্রাম ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের সফল অভিযান

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করেছে।

বিজিবি জানায়, বিজিবি মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ৫৯ বিজিবির চাঁনশিকারী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/২-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের গড়ের মাঠ এলাকায় অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক মোবাইলফোনগুলো পরবর্তীতে প্রচলিত নিয়মে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চোরাচালান দমন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। বিজিবি সর্বদা সীমান্ত নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের সফল অভিযান

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক

আপডেট সময় : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫