চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চারঘাটের শিশাতলা মোড়ে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু

রাজশাহীর চারঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার শিশাতলা মোড়ে রাজশাহী-বাঘা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চারঘাটের শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (৩৩), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন (৩৪) এবং মিলনের ছেলে মারুফ (১৮)। তিনজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তিন আরোহী একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে বাড়ির দিকে ফিরছিলেন। শিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে পড়ে যায় এবং আরোহীরা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, ‘‘দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ সড়ক থেকে সরিয়ে পাশে রাখেন। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।’’

জানা গেছে, নিহতরা চারঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তারা এক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চারঘাটের শিশাতলা মোড়ে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু

রাজশাহীর চারঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫