চট্টগ্রাম ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

খসড়া তালিকায় অসঙ্গতির অভিযোগ, চূড়ান্ত তালিকায় ছবিসহ প্রকাশের আশ্বাস

জকসু নির্বাচন: ছবিসহ ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা নির্বাচন কমিশনের

হাবিবুর
  • আপডেট সময় : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় ভোটারদের নাম, বিভাগ ও আইডি নম্বর থাকলেও ছবি নেই। তবে চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের ছবিসহ তালিকা প্রকাশের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

শনিবার (৮ নভেম্বর) জকসু নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা যায়। নির্বাচন কমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জুলফিকার মাহমুদ বলেন, “আমরা চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের ছবি যুক্ত করার পরিকল্পনা করছি। সর্বোচ্চ চেষ্টা করবো এটি বাস্তবায়নের জন্য।”

এর আগে গত বৃহস্পতিবার জকসুর ওয়েবসাইটে প্রকাশিত খসড়া তালিকায় ৩৮টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের মোট ১৬ হাজার ৩৬৫ জন শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে তালিকা প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে উঠেছে অসঙ্গতির অভিযোগ। অনেক নিয়মিত শিক্ষার্থীর নাম বাদ পড়েছে, আবার কিছু প্রাক্তন শিক্ষার্থীর নাম যুক্ত হয়েছে তালিকায়।

বাংলা বিভাগের শিক্ষার্থী রিয়াসাল রাকিব বলেন, “আমি স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী হয়েও ভোটার তালিকায় আমার নাম নেই। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে, তাই সকল রানিং শিক্ষার্থীর ভোটাধিকার নিশ্চিত করা উচিত।”

নাট্যকলা বিভাগের প্রার্থী কিশোর আনজুম সাম্য বলেন, “আমি অষ্টম সেমিস্টারের রানিং শিক্ষার্থী, এমনকি মিডটার্ম পরীক্ষা দিচ্ছি। কিন্তু ভোটার তালিকায় আমার নাম নেই। এটা অত্যন্ত হতাশাজনক ও কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।”

অন্যদিকে আইন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, স্নাতকোত্তর শেষ করলেও তাদের নাম এসেছে তালিকায়, যা বিভ্রান্তিকর।

এ বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও কমিশনের সদস্য অধ্যাপক জুলফিকার মাহমুদ বলেন, “ত্রুটির বিষয়গুলো আমাদের নজরে এসেছে। বিভাগগুলোকে নোটিশ পাঠানো হয়েছে, এবং রবিবারের মধ্যেই সমস্যার সমাধান হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

খসড়া তালিকায় অসঙ্গতির অভিযোগ, চূড়ান্ত তালিকায় ছবিসহ প্রকাশের আশ্বাস

জকসু নির্বাচন: ছবিসহ ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা নির্বাচন কমিশনের

আপডেট সময় : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫