৭ই নভেম্বরের চেতনায় শিবচরে বিএনপির ঐক্য— কামাল জামানের পক্ষে জনতার ঢল
শিবচরে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বিশাল গণসমাবেশ — কামাল জামান মোল্লার নমিনেশন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি
- আপডেট সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8388608;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব কামাল জামান মোল্লা–এর নমিনেশন স্থগিতের আদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিবচরের হাতিরবাগান মাঠে অনুষ্ঠিত হয় এক বৃহৎ র্যালি ও গণসমাবেশ।
“নমিনেশন স্থগিতের আদেশ মানি না, কামাল জামানকে চাই!” এবং “গণমানুষের প্রার্থীকে ফিরিয়ে দাও!”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিবচরের হাতিরবাগান মাঠ। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা পরিণত হয় এক উৎসবমুখর গণজাগরণে।
গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী (মাদারীপুর-১) জনাব কামাল জামান মোল্লা। সভাপতিত্ব করেন জনাব মো. শাহাদাত হোসেন খান, আহ্বায়ক, শিবচর উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব শাহজাহান সাজু মোল্লা, যুগ্ম আহ্বায়ক, শিবচর উপজেলা বিএনপি;
জনাব মাহবুব রহমান মাদবর, সদস্য, আহ্বায়ক কমিটি;
এবং জনাব শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), সদস্য, আহ্বায়ক কমিটি, শিবচর উপজেলা বিএনপি।
সঞ্চালনায় ছিলেন জনাব মো. আজমল হোসেন খান সেলিম, সদস্য সচিব, শিবচর উপজেলা বিএনপি।
বক্তারা বলেন, “জনগণ যাকে চায়, তাকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া গণতন্ত্রের পরিপন্থী। প্রশাসনের কাছে আমাদের দাবি— অন্যায্য এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”
প্রধান অতিথি জনাব কামাল জামান মোল্লা বলেন,
“আমার নমিনেশন স্থগিত মানে শিবচরের মানুষের কণ্ঠরোধ করা। কিন্তু আমি বিশ্বাস করি, এই জনগণই একদিন গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং অন্যায়ের জবাব দেবে।”
তিনি আরও বলেন,
“৭ই নভেম্বর আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। আজ সেই ঐক্যেরই প্রয়োজন— যেন অন্যায়, জুলুম ও রাজনৈতিক নিপীড়নের অবসান ঘটে।”
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ র্যালি ও সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত জনতার ঢল সমাবেশটিকে রূপ দেয় এক উৎসবমুখর গণজাগরণে।













