চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

কুমিল্লা শহর ও গ্রামের শতাধিক মসজিদে জুমার নামাজ শেষে একযোগে বিশেষ দোয়া

কুমিল্লা–৬ আসনে হাজী আমিন–উর–রশিদ ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা–৬ (সদর, সদর দক্ষিণ, সেনানিবাস এলাকা ও কুমিল্লা সিটি কর্পোরেশন) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হাজী আমিন–উর–রশিদ ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় শুক্রবার শহর ও গ্রামের অসংখ্য মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক মানববন্ধন, সমাবেশ, নফল রোজা, গণ–ইফতার ও মিলাদ মাহফিলের ধারাবাহিকতায় এবার ধর্মীয় পরিবেশে দোয়া ও মোনাজাতের উদ্যোগ নেওয়া হয়।

জুমার নামাজ শেষে কুমিল্লা নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, ঠাকুরপাড়া, চৌধুরীপাড়া, টমছমব্রিজ, চকবাজার, চর্থা, ঝাউতলাসহ বিভিন্ন এলাকার মসজিদে একযোগে দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সদর দক্ষিণ ও সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের মসজিদেও একই কর্মসূচি পালিত হয়।

মোনাজাতে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, তরুণসমাজ, পেশাজীবী ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাঁরা বলেন, এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্বে হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তাঁরা।

দোয়া মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা, সুশাসন ও জনগণের অধিকার রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্যও দোয়া করা হয়।

কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন,
“আমরা রোজা রেখেছি, গণ–ইফতার করেছি, আন্দোলনে ছিলাম—এখন আল্লাহর রহমতে মনোনয়ন পাওয়ার আশায় সর্বত্র দোয়া হচ্ছে। সবকিছুই আল্লাহর হাতে।”

দলীয় সূত্র জানায়, প্রার্থীদের তালিকা ঘোষণার পর থেকেই ইয়াছিন–সমর্থিত নেতাকর্মীরা নিয়মিত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। নারীদের সমাবেশ, নফল রোজা, গণ–ইফতার ও মিলাদ মাহফিলের পর শুক্রবারের দোয়া কর্মসূচি “ধর্মীয় ও নৈতিক শক্তির সংযোজন” হিসেবে দেখা হচ্ছে। নেতাকর্মীদের মতে, এই দোয়া কর্মসূচি মনোনয়ন প্রত্যাশার আন্দোলনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লা শহর ও গ্রামের শতাধিক মসজিদে জুমার নামাজ শেষে একযোগে বিশেষ দোয়া

কুমিল্লা–৬ আসনে হাজী আমিন–উর–রশিদ ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫