চট্টগ্রাম ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

সহকারী পুলিশ সুপার এটিএম তৌহিদুল ইসলাম ও মোঃ সাজেদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে বদলি জনিত বিদায় সংবর্ধনা পেলেন দুই সহকারী পুলিশ সুপার

মোঃ একরামুল ইসলাম আশিক লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধিঃ

জেলা পুলিশের দুই চৌকস কর্মকর্তা বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা পেয়েছেন। সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব এটিএম তৌহিদুল ইসলাম ও জনাব মোঃ সাজেদুল ইসলামকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।

পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার প্রশংসা করে বলেন— “লালমনিরহাট জেলা পুলিশের এই দুই কর্মকর্তা সবসময় দায়িত্বে ছিলেন আন্তরিক ও কর্মঠ। ভবিষ্যতে তাঁদের আরও উন্নতি ও সফলতা কামনা করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, আদিতমারী থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার ওসি, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্সের কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তারা লালমনিরহাট জেলা পুলিশের সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সহকারী পুলিশ সুপার এটিএম তৌহিদুল ইসলাম ও মোঃ সাজেদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে বদলি জনিত বিদায় সংবর্ধনা পেলেন দুই সহকারী পুলিশ সুপার

আপডেট সময় : ১০:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫