চট্টগ্রাম ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

পারিবারিক জমি বিক্রির নামে ৩০ শতক দখলের অভিযোগ, আদালতের দ্বারস্থ ভুক্তভোগীরা

বড় ভাইয়ের কৌশলে ছোট ভাইয়ের বাড়ি লিখে নিল! নেত্রকোনায় জমি দখল নিয়ে চাঞ্চল্য

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের বসতবাড়ি ও জমি প্রতারণার মাধ্যমে দখল করার অভিযোগ উঠেছে। বারহাট্টা উপজেলার গড়মা গ্রামের বৃদ্ধা জোবেদা খাতুন ও তার সহোদর ভাই শান্তু মিয়া অভিযোগ করেছেন, তাদের আরেক ভাই রেহান মিয়া কৌশলে মোট ৩০ শতক জমি বাড়িসহ নিজের নামে দলিল করে নিয়েছেন।

ভুক্তভোগী জোবেদা খাতুন জানান, তিনি অন্ধ এবং অশিক্ষিত। ২০২০ সালে রেহান মিয়া তাকে বারহাট্টা নিয়ে গিয়ে বলেন, “তোমার ৭ শতক জমি বিক্রির দলিল করতে হবে।” কিন্তু বাস্তবে তিনি ও তার ভাই শান্তু মিয়ার ৩০ শতক জমি ৮৬ লাখ টাকার মূল্য দেখিয়ে নিজের নামে দলিল করে নেন।

বৃদ্ধা জোবেদা খাতুন বলেন, “আমি চোখে দেখি না, লিখতে-পড়তেও পারি না। আমার ভাই আমাকে প্রতারণা করে আমার অন্য ভাইয়ের বাড়ি নিজের নামে লিখে নিয়েছে। আমি এর বিচার চাই।”

সহোদর বোন মালেকা জানান, “আমরা জানতাম জোবেদা শুধু ৭ শতক জমি বিক্রি করেছে, কিন্তু পরে জানতে পারি ৩০ শতক জমি রেহান লিখে নিয়েছে। এটা এক প্রকার ভয়ানক প্রতারণা।”

ভুক্তভোগী শান্তু মিয়া বলেন, “আমার বড় ভাই আমার বোনকে দিয়ে আমার বাড়ি লিখে নিয়েছে। এখন সে আমাকে নিয়মিত হুমকি দিচ্ছে। আমরা আইনি সহায়তা নিয়েছি এবং ন্যায়ের আশায় আছি।”

এ বিষয়ে অভিযুক্ত রেহান মিয়া জানান, “আমার বোন স্বেচ্ছায় দলিল দিয়েছে। কেউ না জেনে দলিল করে দেয় না। তারা লোভে পড়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

এ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পারিবারিক জমি বিক্রির নামে ৩০ শতক দখলের অভিযোগ, আদালতের দ্বারস্থ ভুক্তভোগীরা

বড় ভাইয়ের কৌশলে ছোট ভাইয়ের বাড়ি লিখে নিল! নেত্রকোনায় জমি দখল নিয়ে চাঞ্চল্য

আপডেট সময় : ০১:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫