চট্টগ্রাম ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভক্তদের সমাগম, তিনদিনব্যাপী কীর্ত্তন–অনুষ্ঠানের আয়োজন

নোয়াপাড়া কল্পতরু সংঘে তিনদিনব্যাপী সর্বজনীন ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব উদযাপন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৮:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজান (চট্টগ্রাম), প্রতিনিধি:
দক্ষিণ রাউজানের নোয়াপাড়া কল্পতরু সংঘের উদ্যোগে সর্বজনীন ধর্মীয় সংগীতানুষ্ঠান, লীলাকীর্ত্তন ও পবিত্র ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৪, ৫ ও ৬ নভেম্বর তিনদিনব্যাপী আয়োজিত এ মহোৎসবে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ছিল মাঙ্গলিক শঙ্খধ্বনি, উষা কীর্ত্তন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী মন্দিরে রাজভোগ নিবেদনসহ গীতি আলেখ্য “নব চেতনা” সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মনোমুগ্ধ করে। অনুষ্ঠানমালায় আরও ছিল শ্রীশ্রী গঙ্গা আবাহন, শুভ অধিবাস কীর্ত্তন, মহাপ্রসাদ ও অন্নপ্রসাদ বিতরণ।

গীতি আলেখ্য “নব চেতনা” পরিবেশনায় অংশ নেন কল্পতরু সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা। শুভ অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন বৈষ্ণব শ্রী জিকু কৃষ্ণ দাস ও তাঁর দল। শুভ অধিবাসের পৌরহিত্য করেন বৈষ্ণব প্রর্বর শ্রী বাবলা চক্রবর্তী ও বৈষ্ণব প্রর্বর শ্রী সুমন ভট্টাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন দাশ, সাধারণ সম্পাদক শ্রী সুজন শীল, অর্থ সম্পাদক শ্রী অভি চৌধুরী, সহ সভাপতি মিলন শীল, রুপন মজুমদার, রাজেশ শীল, সহ সাধারণ সম্পাদক শুভ চক্রবর্তী, পলাশ শীল, সহ অর্থ সম্পাদক সুজন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রকাশ নন্দী, রুবেল শীল, রবাট রায়, সাংস্কৃতিক সম্পাদক রানা চৌধুরী ও আকাশ নন্দী, অঞ্জন দাশসহ কমিটির সদস্যবৃন্দ।

মহোৎসব উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত-নরনারীর উপস্থিতিতে পুরো এলাকা এক মিলনমেলায় রূপ নেয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিভরে ভরপুর এ আয়োজন সকলের হৃদয়ে সঞ্চারিত করে নতুন শুভবোধ ও স্নেহমমতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভক্তদের সমাগম, তিনদিনব্যাপী কীর্ত্তন–অনুষ্ঠানের আয়োজন

নোয়াপাড়া কল্পতরু সংঘে তিনদিনব্যাপী সর্বজনীন ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব উদযাপন

আপডেট সময় : ০৮:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫