চট্টগ্রাম ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

কবিরহাট-বসুরহাট সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতদের মধ্যে কলেজ শিক্ষার্থী ২

নোয়াখালীতে ট্রাকের চাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৬, ট্রাক চালক আটক

মু. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • আপডেট সময় : ০৫:১৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ট্রাকের চাপায় কলেজ শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসা এলাকার সামনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক আব্দুর জাহের (৪০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন—অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত এবং মো. সুমন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে মাইজদী থেকে পাঁচ যাত্রী নিয়ে বসুরহাটের দিকে যাচ্ছিল সিএনজিটি। পথে আলিয়া মাদরাসা এলাকায় সিএনজিটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার অপর পাশে চলে যায়। সেই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি সিএনজিটিকে সজোরে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মরদেহ থানায় ও নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কবিরহাট-বসুরহাট সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতদের মধ্যে কলেজ শিক্ষার্থী ২

নোয়াখালীতে ট্রাকের চাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৬, ট্রাক চালক আটক

আপডেট সময় : ০৫:১৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫