মানিকগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জে যুবদলের মতবিনিময় সভা: ধানের শীষে ভোটের আহ্বান জানালেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত
- আপডেট সময় : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নে যুবদলের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় বলড়া মুন্নু বিদ্যা নিকেতন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
সভায় সভাপতিত্ব করেন বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রেজাউল মৃধা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল করীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পেয়ারা, সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন), হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ ইসলাম কাওসার রানা প্রমুখ।
আপনার বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “প্রবাসী বাংলাদেশিদেরও এবার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। তাই সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও যুবদল কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেন।














