চট্টগ্রাম ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চৌদ্দগ্রাম থেকে কক্সবাজার যেতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

চকরিয়ায় বাস-নোয়া মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৬:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া (কক্সবাজার):

কক্সবাজারের চকরিয়ায় মারছা পরিবহনের যাত্রীবাহী বাস ও পর্যটকবাহী নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারী–শিশুসহ পাঁচ পর্যটক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সেগুন বাগান এলাকায় ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই নোয়া গাড়ির যাত্রী এবং চৌদ্দগ্রাম, কুমিল্লার বাসিন্দা বলে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, পর্যটকবাহী নোয়া গাড়িটি চৌদ্দগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়ে ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পের পাশে ঝুঁকিপূর্ণ বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মারছা পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যান দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আতঙ্ক সৃষ্টি হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজন পর্যটক ও বাকিরা বাসের চালক-সহকারীসহ অন্যান্য যাত্রী বলে জানা গেছে। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে আবার চলাচল স্বাভাবিক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চৌদ্দগ্রাম থেকে কক্সবাজার যেতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

চকরিয়ায় বাস-নোয়া মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

আপডেট সময় : ০৬:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫