চট্টগ্রাম ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ভক্তদের পদচারণায় মুখরিত চর হেয়ার, দুই দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব উদযাপিত হচ্ছে রাঙ্গাবালীতে

চর হেয়ারে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব: ভক্তদের পদচারণায় মুখরিত রাঙ্গাবালী

মোঃ মাসুদ মোল্লা, রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: মোঃ মাসুদ মোল্লা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর হেয়ারে শুরু হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী রাস উৎসব। প্রতিবছরের মতো এবারও দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে ঘিরে এলাকাজুড়ে চলছে আনন্দ-উৎসবের আমেজ।

নদীর তীরে ও চর জুড়ে বসেছে বিশাল রাস মেলা। ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো চর হেয়ার এলাকা। নানা ধর্মীয় আচার, ভক্তিমূলক সঙ্গীত, পূজা-পার্বণ, প্রদীপ প্রজ্বালনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব।

রাস পূর্ণিমা উপলক্ষে স্থানীয় রাধাগোবিন্দ ও লোকনাথ মন্দির কমিটির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এলাকাবাসী জানান, রাস উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা হিসেবে প্রতি বছর হাজারো মানুষের আগমন ঘটায়।

দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা রাসমঞ্চে প্রার্থনা, ভজন ও কীর্তনে অংশ নিচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা মেলার স্টল বসিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভক্তদের পদচারণায় মুখরিত চর হেয়ার, দুই দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব উদযাপিত হচ্ছে রাঙ্গাবালীতে

চর হেয়ারে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব: ভক্তদের পদচারণায় মুখরিত রাঙ্গাবালী

আপডেট সময় : ০৬:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫