চট্টগ্রাম ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি ভুক্তভোগী পরিবারের

আশাশুনিতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও চাপ সৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামের আফাজ উদ্দিন সানা।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, দক্ষিণ একসরা মৌজায় মৃত রজব আলী মোল্লার ছেলে আমজেদ হোসেন মোল্যার বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলার জের ধরে প্রতিপক্ষ আইনজীবীর সহকারী পরিচয়ে অবৈধভাবে প্রভাব খাটিয়ে বিগত সরকার পতন আন্দোলনের একটি ঘটনায় ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে সি.আর ৩৪৬/২০২৫ মামলায় আফাজ উদ্দীন সানা, শাহাজুদ্দীন সানা, মেরিনা খাতুন ও মো. আব্দুল আহাদ সবুজকে মিথ্যা আসামি করে হয়রানি করছে।

তিনি আরও জানান, মামলা থেকে অব্যাহতি দেওয়ার শর্ত হিসেবে প্রতিপক্ষ মোটা অঙ্কের টাকা ও ভিটেবাড়ির জমি দাবি করে। এতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে সাজা দেওয়ার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মেরিনা খাতুন বলেন, পারিবারিক সমস্যার কারণে স্বামী আল আমিন তাকে পিত্রালয়ে রেখে দিলেও কোনো ভরনপোষণ দিচ্ছে না, বরং তালাকের জন্য চাপ দিচ্ছে। তিনি অভিযোগ করেন, ৫০০ কিলোমিটার দূরে থাকলেও তাকে ঢাকার মামলায় মিথ্যা আসামি করা হয়েছে। এ বিষয়ে গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং হয়রানির উদ্দেশে দায়ের করা মামলাটি থেকে অব্যাহতি প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনে শাহাজুদ্দীন সানা, মেরিনা খাতুন ও আব্দুল আহাদ সবুজ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি ভুক্তভোগী পরিবারের

আশাশুনিতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫