চট্টগ্রাম ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আশাশুনির খাজরায় শালিসী বৈঠকে হামলার অভিযোগ: জমি নিয়ে বিরোধে উত্তেজনা

এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামে জমি সংক্রান্ত রেকর্ডীয় বিরোধের অভিযোগের শালিস বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, রেকর্ডীয় জমি জবর দখলকারীদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সালিশ সভার সময় বিবাদী পক্ষ বাদীর ওপর হামলা ও জীবননাশের হুমকি দেয়।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত ইছাহক মোড়লের ছেলে আব্দুল মান্নান মোড়ল জানান, রাউতাড়া মৌজায় এসএ ১৩ ও ১৪ নং খতিয়ানসহ বিভিন্ন দাগে মোট ১২.১২ একর জমির রেকর্ড তাদের পরিবার সঠিক নিয়মে বণ্টন করে নিয়েছে। তিনি দাবি করেন, ১৩৭৮ নং ডিপি রেকর্ড অনুযায়ী জমির মালিক তারা। কিন্তু স্থানীয় কৃষক লীগ সভাপতি রবিউল ইসলাম ও তার সহোদররা দীর্ঘদিন ধরে ওই জমি জবর দখলের চেষ্টা করে আসছে।

গত ২৮ অক্টোবর তারা লাঠিয়াল দলবল নিয়ে ১.৭৩ একর জমি জবর দখল করে চাষাবাদ শুরু করে বলে অভিযোগ করেন মান্নান। এ ঘটনায় বাদী হয়ে তিনি রাউতাড়ার মৃত আনছুর শাহর ছেলে মোইনুর রহমান মন্টু, আলী বক্স সরদার, বাল্লক সরকার, রফিকুল সরদার ও মোস্তফা সরদারকে বিবাদী করে ইউপি কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।

২ নভেম্বর সালিস বৈঠকে দুই পক্ষ উপস্থিত হলে এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিবাদী পক্ষ বাদীর ওপর হামলা ও হুমকি দেয়। বাদী আঃ মান্নান জানান, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তাদের জমি বেআইনিভাবে দখল ও হুমকি দেয়া হচ্ছে, যা আইনের প্রতি চরম অবমাননা। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু জানান, শালিস চলাকালে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সালিস স্থগিত করা হয় এবং সংশ্লিষ্টদের আদালতের শরনাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আশাশুনির খাজরায় শালিসী বৈঠকে হামলার অভিযোগ: জমি নিয়ে বিরোধে উত্তেজনা

আপডেট সময় : ০৮:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫