চট্টগ্রাম ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

অবকাঠামো উন্নয়নের দাবিতে এলাকাবাসীর সরব উপস্থিতি, দ্রুত পদক্ষেপের আহ্বান

আব্দুল্লাহপুর–টঙ্গী–তুরাগ নদীতে নতুন সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

কামাল খান
  • আপডেট সময় : ০৮:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর প্রতিনিধিঃ

আব্দুল্লাহপুর–টঙ্গী–তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ, আব্দুল্লাহপুর–টঙ্গী–গাজীপুর অঞ্চলের ভগ্নপ্রায় সড়ক সংস্কার এবং দীর্ঘদিন ধরে চলমান জনগণের দুর্ভোগ নিরসনের দাবিতে আজ দুপুর বারোটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন (জাতীয় গণমাধ্যম কমিশন) কেন্দ্রীয় কমিটি।

মানববন্ধনে সংগঠনের সভাপতি এ.কে.এম আজিজুল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল, সহ-সভাপতি মো. মুসলেহ উদ্দিন বাচ্চু, আন্তর্জাতিক সম্পাদক কামাল খানসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আব্দুল্লাহপুর–টঙ্গী–গাজীপুর অঞ্চলের সড়ক ব্যবস্থার ভয়াবহ অবনতি এবং তুরাগ নদীর উপর পর্যাপ্ত সেতুর অভাবে প্রতিদিন লক্ষাধিক মানুষ ভয়াবহ দুর্ভোগের শিকার হচ্ছেন। দুইটি পুরোনো বেইলি ব্রিজের একটি ইতোমধ্যে ভেঙে পড়েছে এবং অন্যটি নাজুক অবস্থায় থাকায় চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষ করে টঙ্গী বাজার–আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সড়কটিতে গর্ত, পানি জমে থাকা, ধুলাবালি এবং যানজটের কারণে সাধারণ মানুষের পাশাপাশি রোগীবাহী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাফেরা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, রাজধানীর পাশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই এলাকাকে অবহেলা করা হয়েছে। দ্রুত নতুন সেতু নির্মাণ, পুরাতন সেতুর সংস্কার, রাস্তার জরুরি পুনর্নির্মাণ, পর্যাপ্ত লাইটিং, সিসি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধির দাবি জানান তারা।

বক্তাদের মতে, “মানুষের মৌলিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল পূর্ণতা পাবে না।” তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগসহ সরকারি সংস্থাগুলোর প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবকাঠামো উন্নয়নের দাবিতে এলাকাবাসীর সরব উপস্থিতি, দ্রুত পদক্ষেপের আহ্বান

আব্দুল্লাহপুর–টঙ্গী–তুরাগ নদীতে নতুন সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫