গোলাপগঞ্জে উঠোন বৈঠকে বিএনপি নেতার বক্তব্য
জিয়া পরিবার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: গোলাপগঞ্জে তামিম ইয়াহয়া আহমদের মন্তব্য
- আপডেট সময় : ০৫:৩৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট):
বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে উল্লেখ করে সিলেট-৬ (গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, “স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবার ছিলেন অতন্দ্র প্রহরী। বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে।”
শুক্রবার রাতে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা (শেরআউলি) গ্রামে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
তামিম ইয়াহয়া আরও বলেন, “গত ১৭ বছর মানুষ ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি ছিল। মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার বলতে কিছু ছিল না। উন্নয়নের নামে হয়েছে লুটপাট। এখন জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে। বাংলাদেশে কখনো পিআর নির্বাচন মেনে নেওয়া হবে না, কারণ মানুষ তাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চায়।”
বৈঠকে সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আছদ্দর আলী। পরিচালনা করেন বাঘা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হানিফ আহমদ। এ সময় বক্তব্য দেন গৌছ মিয়া, ফখরুল ইসলাম, মমজেদ আলী, আবুল কালাম, নুরুল হক, ফারুক আলী, বদরুল আলম, মাসুদ আহমদ, সাহেদ আহমদ ও সায়েম তালুকদার।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আখলাছ মিয়া।














