চট্টগ্রাম ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

থিসিস শিক্ষার্থীদের ৫০ লক্ষ টাকার গবেষণা অনুদান, শীঘ্রই পিএইচডি বৃত্তি চালু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালুর ঘোষণা

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানিয়েছেন, থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তার ধারাবাহিকতায় খুব শীঘ্রই পিএইচডি গবেষকদের জন্য আলাদা বৃত্তি চালু করা হবে।

রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে স্নাতকোত্তর পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তা হিসেবে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য জানান, গবেষণার মানোন্নয়ন এবং প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় সবসময় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “একাডেমিক ও গবেষণামুখী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।”

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “গবেষণার উন্নয়নে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যথাযথ ব্যবহার নিশ্চিত হলে গবেষণা আরও গতিশীল হবে।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুটিন দায়িত্বে নিয়োজিত অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

জানা যায়, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২৭টি বিভাগের মোট ৩৫৪ জন থিসিস শিক্ষার্থীকে প্রায় ৫০ লক্ষ টাকা গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। প্রতিজন শিক্ষার্থী ১৪,১২৪ টাকা করে অনুদান পাবেন, যা ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় “থিসিস শিক্ষার্থীদের বৃত্তি” হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে প্রতিটি অনুষদ থেকে দু’জন করে শিক্ষার্থী উপাচার্যের কাছ থেকে চেক গ্রহণ করেন। বাকি শিক্ষার্থীরা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তর থেকে পরিচয়পত্র বা প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে চেক সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

থিসিস শিক্ষার্থীদের ৫০ লক্ষ টাকার গবেষণা অনুদান, শীঘ্রই পিএইচডি বৃত্তি চালু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালুর ঘোষণা

আপডেট সময় : ০৬:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫