চট্টগ্রাম ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বৃষ্টিতে ভিজেও থামেনি জনতার ঢল, পরিবর্তনের প্রত্যাশা উঁচু

শ্রীপুরে বৃষ্টি উপেক্ষা করে ৩১ দফা বাস্তবায়নে গ্রাম বৈঠকে মানুষের ঢল

মো: জুয়েল রানা, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি” শীর্ষক গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড কড়ইতলা গ্রামে প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নানা শ্রেণী-পেশার নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ বিএনপির কর্মকাণ্ডের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল রাজ্জাক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জহিরুল ইসলাম কাজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডা. মো. শফিকুল ইসলাম বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক মর্যাদা ও ন্যায়সংগত অধিকার ফিরে পাবে। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সিদ্ধান্তই হবে পরিবর্তনের পথনির্দেশ।”

বৈঠকে অংশগ্রহণকারীরা জানান, বিএনপির ৩১ দফা দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের রূপরেখা হিসেবে নতুন আশার আলো জ্বালিয়েছে। সাধারণ মানুষের এমন অংশগ্রহণ পরিবর্তনের প্রত্যাশাকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বৃষ্টিতে ভিজেও থামেনি জনতার ঢল, পরিবর্তনের প্রত্যাশা উঁচু

শ্রীপুরে বৃষ্টি উপেক্ষা করে ৩১ দফা বাস্তবায়নে গ্রাম বৈঠকে মানুষের ঢল

আপডেট সময় : ০৫:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫