চট্টগ্রাম ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ঝালকাঠির নলছিটিতে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমবায় দিবস উৎযাপন

নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহম্মেদ সবুজ, নলছিটি থানা অফিসার ইনচার্জ (ওসি) আ. ছালাম, সাংবাদিক সমবায়ী মো. খলিলুর রহমান মৃধা, সাংবাদিক মো. মহসিন হাওলাদার, মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা এস. এম. মাহফুজ হুসাইন। স্বাগত বক্তব্য দেন তিনি। এছাড়া সমবায়ী নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন সমাজের অবহেলিত, স্বল্পবিত্ত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনে সমবায়ই অন্যতম হাতিয়ার। দেশের দারিদ্র্যপীড়িত ১০টির মধ্যে ঝালকাঠির নলছিটি উপজেলা ৫ম অবস্থানে থাকায় এখানকার সমবায় সংগঠনগুলোর আরও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঝালকাঠির নলছিটিতে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমবায় দিবস উৎযাপন

নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট সময় : ০৪:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫