গাজীপুর-১ আসনে নৌ পথে ব্যাপক গণসংযোগ, জনসমর্থন প্রত্যাশা
গাজীপুরে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে নৌ শোভাযাত্রা ও গণসংযোগে ইশরাক সিদ্দিকী
- আপডেট সময় : ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর-১ আসনে রাষ্ট্র কাঠামো সংস্কার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয়ে নৌপথে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে ধানের শীষের মনোনীত মনোনয়নপ্রত্যাশী এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক সিদ্দিকীর নেতৃত্বে এ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান জানান।
ব্যারিস্টার ইশরাক বলেন, “ধানের শীষ মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতীক। জনগণের সমর্থনই আমাদের শক্তি।”
দিনব্যাপী প্রচারণায় তিনি বিভিন্ন ঘাট, হাট-বাজার ও নদী তীরবর্তী এলাকায় গণসংযোগ করেন এবং মানুষের মতামত নেন।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।






















