ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে দোয়া ও জিকির মাহফিল
গাজীপুরে গণ কবরস্থান স্থাপন ও ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) স্মরণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের মারুকা, হারবাইদ এলাকায় আর-রহমান আস্-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর স্মরণে এবং গণ কবরস্থান স্থাপনের লক্ষ্যে এক মহাসম্মেলন, ওয়াজ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বাদ আছর থেকে রাত ১১টা পর্যন্ত হাফিজ উদ্দিন মার্কেট সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের গদ্দীনশীন পীর ও শাইখুল হাদীস আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী। প্রধান আলোচক ছিলেন শায়খ উসামা খন্দকার, চেয়ারম্যান আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনির হোসেন শিকদার (বকুল), সভাপতি, পূবাইল থানা বিএনপি; জনাব মুহাম্মদ মামুনুর রহমান (রানা), ওসি ইনটেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়াটার, ঢাকা; সাংবাদিক ও মানবাধিকার কর্মী আলহাজ্ব মোঃ রোমান হোসাইনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মাহফিলে জিকিরের বয়ান করেন হাফেজ মাওলানা ইমাম উদ্দিন নূরী (মাগুরা) এবং বিশেষ ওয়াজ পেশ করেন মাওলানা মুফতি মাহাদী হাসান সিরাজী ও হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম রব্বানী।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব মোঃ আলহাজ্ব জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম-সম্পাদক, পূবাইল থানা বিএনপি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন জনাব আরিফ হোসেন ভূঁইয়া, আলহাজ্ব মোঃ মনসুর আলী ও জনাব আলমগীর সরকার। এছাড়া পৃষ্ঠপোষকতায় ছিলেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ এবং প্রযুক্তিগত দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের সদস্যরা।
সবশেষে সকল মুসলিমকে মাহফিলে উপস্থিত থেকে দোয়া ও বরকত অর্জনের আহ্বান জানান আয়োজকরা।






















