চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ফেসবুক বিজ্ঞাপনে লোভ দেখিয়ে নারীদের জড়ো, পুলিশের হস্তক্ষেপেও থামেনি বিশৃঙ্খলা

চাঁপাইনবাবগঞ্জে এক হাজার টাকায় ৪ থ্রিপিসের প্রলোভন: নারী ভিড়ে বিশৃঙ্খলা, প্রতারণার অভিযোগ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক হাজার টাকায় চারটি থ্রিপিস দেয়ার চটকদার বিজ্ঞাপন দিয়ে নারীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) শান্তিমোড় সংলগ্ন দিবানিশি ক্লিনিকের সামনে নবনির্মিত ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’ শো-রুমের উদ্বোধন উপলক্ষে লোভনীয় অফারের কথা জানিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নারীকে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রেখে শো-রুম বন্ধ রাখে প্রতিষ্ঠানটি। এতে সড়কে ব্যাপক ভিড় এবং যানজট সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের মতে, সকাল ১০টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও সকাল ৭টা থেকেই নারী ক্রেতারা লাইনে দাঁড়াতে শুরু করেন। ধীরে ধীরে নারীসমাগম কয়েক হাজার ছাড়িয়ে যায়। ঘোষিত সময় অতিক্রম করেও দুপুর ২টা পর্যন্ত শো-রুম খোলা না হওয়ায় উত্তেজনা বাড়তে থাকে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বারবার থ্রিপিস বিক্রি করা হবে না ঘোষণা করা হলেও বেলা ৩টা পর্যন্ত নারীরা অপেক্ষা করতে থাকেন। জনপ্রিয় কমেডিয়ান ও মডেল আবু হেনা রনি দুপুর ১২টার দিকে উদ্বোধনে এসে উপস্থিত নারীদের ফিরিয়ে দিতে চেষ্টা করলেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত উদ্বোধন অনুষ্ঠান কার্যত স্থগিত হয়।

শিবগঞ্জ থেকে আসা ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন, “ফেসবুকে বিজ্ঞাপন দেখে আশা নিয়ে এসেছি। ভোরে এসে লাইনে দাঁড়ালাম। কিন্তু দুপুর পর্যন্তও দোকান খোলা হয়নি। এটি স্পষ্ট প্রতারণা।”
নাচোলের কলেজছাত্রী সুমাইয়া খাতুন বলেন, “কিছু টিকটকারের প্রচারণায় বিশ্বাস করে আসলাম। তারা ভুল তথ্য ছড়িয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া উচিত।”

স্থানীয় বাসিন্দা সাগর আহমেদ জানান, “মাত্র ৩০০ জনকে অফার দেয়ার কথা থাকলেও কয়েক হাজার নারী জড়ো হয়। তারা সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।”

অভিযোগ অস্বীকার করে উত্তরবঙ্গ বাটিক হাউসের স্বত্বাধিকারী আব্দুল বারী দাবি করেন, “৩০০ জনের জন্য অফার ছিল। অতিরিক্ত ভিড়ের কারণে শো-রুম খোলা যায়নি। বিষয়টি অপ্রত্যাশিত।”

তবে পুলিশকে আগাম জানানোর দাবি অস্বীকার করেন সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান। তিনি বলেন, “আগে কোনো তথ্য পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক বিজ্ঞাপনে লোভ দেখিয়ে নারীদের জড়ো, পুলিশের হস্তক্ষেপেও থামেনি বিশৃঙ্খলা

চাঁপাইনবাবগঞ্জে এক হাজার টাকায় ৪ থ্রিপিসের প্রলোভন: নারী ভিড়ে বিশৃঙ্খলা, প্রতারণার অভিযোগ

আপডেট সময় : ০৮:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫