তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালীকরণের নির্দেশ নেতৃবৃন্দের
ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা: সংগঠন শক্তিশালীকরণের আহ্বান
- আপডেট সময় : ০৫:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্থানীয় এক মিলনায়তনে এ সভা হয়। সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান (তুহিন), কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মূসা।
ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনসিপি ফিনল্যান্ড শাখার আহ্বায়ক মোঃ আহাদ শিকদার। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না।
বক্তারা বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও গণমানুষের পাশে থাকবে।”
তারা নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের কার্যক্রম গতিশীল করা ও সকল ইউনিটে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন।














