চট্টগ্রাম ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

কামরুলের শিশুকন্যাকে কোলে নিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাসুদ

কোটালীপাড়ায় প্রয়াত যুবদল নেতা কামরুলের পরিবারের পাশে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন মাসুদ

শেখ কামরুজ্জামান রানা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক প্রয়াত কামরুল ইসলামের পরিবারের খোঁজ নিলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন মাসুদ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার তারাশী গ্রামে কামরুল ইসলামের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন তিনি। এসময় প্রয়াত যুবদল নেতা কামরুলের মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন।

জানা যায়, বেকারত্ব ও পারিবারিক সমস্যার কারণে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর আত্মহত্যা করেন কামরুল ইসলাম। তার স্ত্রী অন্যত্র চলে যাওয়ায় ৬ বছর বয়সী মেয়ে আতিকা ইসলাম সুবাহ বর্তমানে দাদীর কাছে থাকছেন।

দলের এই প্রয়াত নেতার বাড়িতে গিয়ে তার শিশু কন্যাকে কোলে নেন ঢাকার মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন মাসুদ। তিনি বলেন, “কামরুল ছিল বিএনপির সম্পদ। তারেক রহমানের পক্ষ থেকে কামরুলের পরিবারকে দেখতে এসেছি। কামরুলের হঠাৎ মৃত্যুতে শুধু পরিবার নয়, বিএনপির প্রতিটি নেতা–কর্মী শোকাহত।”

তিনি পরিবারকে দলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের ভাই করাবন্দি আনিস মুন্সীর মায়ের সাথেও দেখা করেন এবং খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কামরুলের শিশুকন্যাকে কোলে নিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাসুদ

কোটালীপাড়ায় প্রয়াত যুবদল নেতা কামরুলের পরিবারের পাশে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন মাসুদ

আপডেট সময় : ১০:৫১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫