চট্টগ্রাম ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চকরিয়ায় জমি নিয়ে বিরোধ: অসহায় নারীর পক্ষে একাধিক আদালতের রায়, তবুও দখল পাচ্ছেন না জমি

চকরিয়ায় অসহায় নারীর জমি দখলে বাধা, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

আমিন উল্লাহ
  • আপডেট সময় : ০৭:০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমিন উল্লাহ | কক্সবাজার 
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদররখালী উপনিবেশ সমবায় সমিতির সদস্য হাফেজা খাতুন নামের এক অসহায় নারী দীর্ঘদিন ধরে তার নিজস্ব জমির দখল নিতে পারছেন না। গিয়াস উদ্দিন ও শফি নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ওই নারীর জমিতে দখল নিতে বাধা দিচ্ছেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালাচ্ছেন।

হাফেজা খাতুনের ছেলে জামাল উদ্দিন জানান, তিনি মায়ের পক্ষে জমিতে দখলে গেলে গিয়াস উদ্দিন ও শফির লোকজন তাকে বাধা দেয়। এ বিষয়ে তিনি সমবায় সমিতির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে, সভাপতি, সম্পাদক ও এলাকাবাসীর উপস্থিতিতে এক সালিশ বৈঠকে হাফেজা খাতুনের পক্ষে রায় দেওয়া হয়।

তবে সেই রায় অমান্য করে অভিযুক্তরা পরিকল্পিতভাবে কক্সবাজার এডিএম আদালতে মিথ্যা মামলা দায়ের করে। আদালত হাফেজা খাতুনের পক্ষে রায় দিলেও তারা তা মানেনি। পরবর্তীতে একই বিষয়ে চট্টগ্রাম ডিআর কোর্টেও মামলা দায়ের করা হলে, সেখানেও আদালত হাফেজা খাতুনের পক্ষে রায় দেন।

তবুও অভিযুক্তরা আদালতের রায় অমান্য করে আবারও কক্সবাজার জজ আদালতে নতুন মামলা করে হাফেজা খাতুন ও তার পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ জামাল উদ্দিনের।

অসহায় জামাল উদ্দিন বিষয়টি কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের কাছে তুলে ধরে ন্যায়বিচার ও সহযোগিতা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চকরিয়ায় জমি নিয়ে বিরোধ: অসহায় নারীর পক্ষে একাধিক আদালতের রায়, তবুও দখল পাচ্ছেন না জমি

চকরিয়ায় অসহায় নারীর জমি দখলে বাধা, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০৭:০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫