চট্টগ্রাম ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

নোয়াখালীতে র‍্যাবের হাতে ধরা কুখ্যাত চাঁন্দা ডাকাত — এলাকাবাসীর স্বস্তি

নোয়াখালীর সুবর্ণচরে র‍্যাবের অভিযানে কুখ্যাত চাঁন্দা ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

মু. অলি উল্লাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • আপডেট সময় : ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী চাঁন মিয়া ওরফে চাঁন্দা ডাকাতকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত চাঁন্দা ডাকাত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের বাসিন্দা, আব্দুল বাতেনের ছেলে এবং মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারের ভাই।

র‍্যাব জানায়, চাঁন্দা ডাকাত দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে নিরীহ লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চাঁন্দা ডাকাতের বাহিনী নির্বিচারে চাঁদাবাজি, খামারের গরু-মহিষ ও মাছ লুট করে হাতিয়ে নেয় কোটি টাকা। একইসাথে মাদক ব্যবসার নিয়ন্ত্রণও নেয় তারা।

মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দারা জানান, চাঁন্দা ডাকাত বাহিনী ও ফারুক বাহিনী স্থানীয় জনগণের কাছ থেকে জুলুম, নির্যাতন ও লুটপাট চালিয়ে আসছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা তোতলা বাহিনী মাদক ব্যবসা চালাচ্ছে প্রকাশ্যে।

বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, “চাঁন্দা ডাকাত ও ফারুক মাঝি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর খামার থেকে ২০টি মহিষ, ২৬টি গরু ও কোটি টাকার মাছ লুট করেছে। প্রাণভয়ে কেউ বাধা দিতে পারেনি।”

গ্রেপ্তারের বিষয়ে চাঁন্দা ডাকাতের ভাই ও যুবদল নেতা দিদার বলেন, “আমার ভাই নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে।”

র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু বলেন, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চরজব্বর ও হাতিয়া থানায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নোয়াখালীতে র‍্যাবের হাতে ধরা কুখ্যাত চাঁন্দা ডাকাত — এলাকাবাসীর স্বস্তি

নোয়াখালীর সুবর্ণচরে র‍্যাবের অভিযানে কুখ্যাত চাঁন্দা ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫