চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা

পটিয়ায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় উৎসবমুখর পরিবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৮ অক্টোবর) পটিয়া উপজেলা ও পৌর এলডিপির যৌথ উদ্যোগে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম এবং সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, “এলডিপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের তরুণ সমাজের আশা-ভরসার প্রতীক।”

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরল আবছার চৌধুরী, গণতান্ত্রিক ছাত্রদল দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব আমিনুল হক তানিম।

এছাড়া উপজেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের জামানসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন রঙের পতাকা হাতে, ঢোলের তালে তালে নেচে গেয়ে খাসমহল, পোস্ট অফিস মোড়, থানার মোড়, ডাকবাংলো ও বাসস্টেশন হয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা

পটিয়ায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত

আপডেট সময় : ০৬:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫