চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

আদর্শ সদর আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে চম্পকনগর এলাকা থেকে জলাল আটক

কুমিল্লায় আর্মি ক্যাম্পের অভিযানে জাল টাকার চক্রের সদস্য গ্রেপ্তার, শটগানের কার্তুজ উদ্ধার

কুমিল্লা স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে জাল টাকার চক্রের সক্রিয় সদস্য মোঃ আজহার উদ্দিন (জলাল) গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৮ অক্টোবর ২০২৫) ভোররাতে প্রায় ২টার দিকে আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আজহার উদ্দিন (জলাল) মৃত জয়নাল আবেদীনের পুত্র এবং চম্পকনগর, ডাকঘর হালিমা নগর, থানা আদর্শ সদর, জেলা কুমিল্লার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

অভিযান চলাকালীন তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে জাল টাকা, একটি বাটন মোবাইল ফোন ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

আদর্শ সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে—আটককৃত জলাল অস্ত্র ও গোলাবারুদের সরবরাহকারীদের সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও অভিযানে কোনো অস্ত্র উদ্ধার হয়নি, তবে কার্তুজের উপস্থিতি অস্ত্র-সংযোগের সম্ভাবনাকে আরও জোরদার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এলাকাবাসী এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, আর্মি ক্যাম্পের এই ধরনের তৎপরতা এলাকায় নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরিয়ে এনেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আদর্শ সদর আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে চম্পকনগর এলাকা থেকে জলাল আটক

কুমিল্লায় আর্মি ক্যাম্পের অভিযানে জাল টাকার চক্রের সদস্য গ্রেপ্তার, শটগানের কার্তুজ উদ্ধার

আপডেট সময় : ০২:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫